রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করবে জনগণ: প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2023-11-04 15:28:30
জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসীদের প্রত্যাখ্যান করবে জনগণ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা সন্ত্রাস, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস করে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি। আমরা শান্তিতে বিশ্বাস করি। জনগণও তাদের প্রত্যাখান করবে'। 

শনিবার (৪ নভেম্বর) মেট্রোরেলে ওঠার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ যেভাবে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, আমরা সেভাবেই এগিয়ে যেতে চাই।’

এ সময় মেট্রোরেলের নির্মাণ শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা এই মেট্রোরেলের কাজে নিয়োজিত ছিল আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।করোনাকালীন তারা এই কাজ করে দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের পরিশ্রমের জন্য এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হবে।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম