বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

প্রধানমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন রবিবার, করবেন ওমরাহ


DhakaReport24.com || 2023-11-01 16:08:00
প্রধানমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন রবিবার, করবেন ওমরাহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৫ নভেম্বর সৌদি আরব সফরে যাচ্ছেন। তিনি সেখানে ইসলামী সহযোগী সংস্থার (ওআইসি) আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দেবেন, একইসঙ্গে ওমরাহ পালন করবেন। আজ বুধবার (১ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, জেদ্দায় নারী সম্মেলন হবে।

ওখানে যাবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আগামী ৫ তারিখে একটি বাণিজ্যিক ফ্লাইটে সৌদি যাবেন। ৬ তারিখ সন্ধ্যায় তিনি সম্মেলনে যোগ দেবেন। ইরানের ভাইস প্রেসিডেন্ট নারী, তিনিও সম্মেলনে যোগ দেবেন।

এক প্রশ্নের উত্তরে মোমেন বলেন, সৌদির সম্মেলনে ফিলিস্তিনের গাজা প্রসঙ্গ উঠবে বলে আমরা আশা করি। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। গাজায় যে মানবতা দলিত হচ্ছে, এ বিষয়ে আমরা সোচ্চার অবস্থা নিয়েছি।

তিনি বলেন, এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সেক্রেটারি জেনারেল অব ওআইসি, ইরানের ভাইস প্রেসিডেন্ট সাক্ষাৎ করবেন।

এ ছাড়া আরো অনেকে সাক্ষাৎ করবেন। সৌদি ফরেন মিনিস্টার দেখা করবেন। ৮ নভেম্বরের আগে প্রধানমন্ত্রী দেশে চলে আসবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম