বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

আগামীকাল দেশে ফিরছেন রাষ্ট্রপতি


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-31 18:14:00
আগামীকাল দেশে ফিরছেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আগামীকাল (বুধবার) সন্ধ্যায় দেশে ফিরবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । 

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বুধবার সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানযোগে তার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

এর আগে, গতকাল (সোমবার) সকালে রাষ্ট্রপতির শারীরিক অবস্থার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ‘মেডিকেল বোর্ড’।

সার্জারি পরবর্তী রাষ্ট্রপতির চিকিৎসা ও শারীরিক সুস্থতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বিমান ভ্রমণে মত দেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপতির বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

গত ১৬ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। সিঙ্গাপুরে সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ছাড়াও তার সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট সচিবরা। 

আগামীকাল বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন মন্ত্রী পরিষদের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম