বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

রাষ্ট্রপতির সাক্ষাতে সময় চেয়েছে ইসি


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-30 21:41:30
রাষ্ট্রপতির সাক্ষাতে সময় চেয়েছে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে এ সাক্ষাৎ করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনাররা। 

রোববার এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ইসি। তবে কাল পর্যন্ত সাক্ষাতের সময়সূচি নির্ধারণ হয়নি। সাধারণত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে এ ধরনের সাক্ষাতের রেওয়াজ রয়েছে। ইসি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে। 

জাতীয় সংসদ নির্বাচনের কাউন্টডাউন আগামীকাল ১ নভেম্বর শুরু হচ্ছে। ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সোমবার নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। 

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম