বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

অবরোধে সকল পরিবহণ চলবে: মালিক সমিতি


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-30 18:09:30
অবরোধে সকল পরিবহণ চলবে: মালিক সমিতি

আগামীকাল মঙ্গলবার থেকে তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি ও জামায়াতে ইসলামী। তবে অবরোধের মধ্যে সারা দেশে পণ্য ও যাত্রীবাহী পরিবহণ চলবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। সোমবার সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার থেকে তিনদিন বিএনপির ডাকা অবরোধের মধ্যেও সারা দেশে পণ্য ও যাত্রীবাহী পরিবহণ চলাচল স্বাভাবিক রাখার জন্য পরিবহণ মালিক ও শ্রমিকদের অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অবরোধের বিষয়ে পরিবহণ মালিক ও শ্রমিকদের সংগঠনগুলোর নেতারা আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

পরিবহণ চলাচল যেন বাধাগ্রস্ত না হয়, এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।

রোববার সন্ধ্যায় ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম