বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকার আশ-পাশে সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে : রাজউক চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-25 17:59:15
ঢাকার আশ-পাশে সম্প্রসারণের উদ্যোগ নিতে হবে : রাজউক চেয়ারম্যান

ঢাকার বাইরের অন্যান্য মফস্বল ও আশপাশের শহরকেও সম্প্রসারিত করার উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান (সচিব) মো. আনিছুর রহমান মিঞা।

তিনি বলেছেন, একটি সুন্দর ও গোছানো শহরের জন্য সর্বনিম্ন ২৫ শতাংশ এলাকা সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন। এফএআর (FAR) বৃদ্ধি করলে সড়কে এবং নগর জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়বে, ঢাকা শহরকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু না করে ঢাকার বাইরে অন্যান্য মফস্বল ও আশপাশের শহরকে সম্প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। 

বুধবার (২৫ অক্টোবর) বিকেলে রাজউক অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

চলতি বছর ভবনের যে নকশা অনুমোদন করা হয়েছে, সে সকল ভবন মালিক/আমমোক্তার গ্রহীতা/ডেভেলপারগণের সঙ্গে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ ও ভবনের ব্যত্যয় রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজউক চেয়ারম্যান উন্নত বিশ্বের মতো আধুনিক রেজিলেন্স শহর গড়ে তুলতে ডেভেলপার/ভবন মালিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এছাড়া বিশেষ অতিথি মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.) রাজউক অনুমোদিত নকশা বহির্ভূত ইমারত নির্মাণ না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উন্নয়ন নিয়ন্ত্রণ (অতিরিক্ত দায়িত্ব) সদস্য মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত ওই সভার সঞ্চালনায় ছিলেন রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মোহাম্মদ সামছুল হক।

এতে সেবা গ্রহীতাদের মধ্যে ভবন মালিক, আমমোক্তার গ্রহীতা ও ডেভেলপারগণ নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। সেই সঙ্গে তারা অকুপেন্সী সনদ, এফএআর (FAR) বৃদ্ধি, এফএআর এর হিসাব সহজীকরণ করার অনুরোধ করেন। 

পাশাপাশি ভবনের ব্যত্যয়রোধে এবং অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণে রাজউকসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত ভূমিকা প্রয়োজন বলেও উল্লেখ করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম