শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

পদ্মা সেতু বাস্তবায়নে আবুল হোসেন স্মরণীয় হয়ে থাকবেন: সালমান এফ রহমান


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-25 15:27:00
পদ্মা সেতু বাস্তবায়নে আবুল হোসেন স্মরণীয় হয়ে থাকবেন: সালমান এফ রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী, মাদারীপুর জেলার ডাসার উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন-এঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ১৭৪ ঢাকা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সালমান ফজলুর রহমান৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ৷ 

মরহুম সৈয়দ আবুল হোসেন তাঁর স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷ মাননীয় সংসদ সদস্য জনাব সালমান ফজলুর রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান৷ 

সালমান ফজলুর রহমান এমপি তাঁর শোকবার্তায় জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগ এর একজন নিবেদিতপ্রাণ সদস্য সৈয়দ আবুল হোসেন এঁর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত৷ মাদারীপুর-৩ আসনের চারবারের সাবেক সফল সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘পদ্মা সেতু’ বাস্তবায়নে তাঁর সাহসী ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তাছাড়াও দেশব্যাপী শিক্ষা বিস্তারে এবং মাদারীপুর জেলার আপামর জনসাধারণের সার্বিক উন্নয়নের জন্য মরহুম সৈয়দ আবুল হোসেন এর বিভিন্ন উদ্যোগ তাঁকে চিরস্মরণীয় করে রাখবে। তাঁর মৃত্যু বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এক অপরিসীম ক্ষতি। উপদেষ্টা সালমান  ফজলুর রহমান এমপি মহান রাব্বুল আলামিনের এর নিকট মরহুমের পরিবারকে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দেয়ার জন্য দোয়া করেন৷ 

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম