শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

আপনি পড়ছেন : জাতীয়

পটুয়াখালী-১ আসনে উপনির্বাচন ২৬ নভেম্বর


DhakaReport24.com || 2023-10-24 13:01:15
পটুয়াখালী-১ আসনে উপনির্বাচন ২৬ নভেম্বর

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে শূন্য  হওয়া পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৬ নভেম্বর এই আসনে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের ২৫তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে কমিশন সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ইসি সচিব বলেন, ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সচ্ছ ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে। তবে আসনটিতে থাকছে না সিসি ক্যামেরা।

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাশক। সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

সংসদ সদস্যের মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। সেই গেজেট ইসিতে এলে নির্বাচনের প্রস্তুতি শুরু করে সংস্থাটি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম