রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওআইসির ১৪ দেশ


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-18 19:36:45
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওআইসির ১৪ দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছেন ওআইসির ১৪ দেশের রাষ্ট্রদূত। 

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার দিকে গণভবনে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন যোগ দেওয়ার কথা রয়েছে। 

ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলি হামলা ও এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ ওআইসির অন্যান্য দেশগুলোর অবস্থান ও করণীয় নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম