রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ইউরোপের মতো জীবনযাপন করছে ৪ কোটি মানুষ: বাণিজ্যমন্ত্রী


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-17 18:48:00
ইউরোপের মতো জীবনযাপন করছে ৪ কোটি মানুষ: বাণিজ্যমন্ত্রী

দেশে প্রায় চার কোটি মানুষ আছেন যাদের জীবনযাপনের মান ইউরোপের মানুষের মতো বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকার এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন।

তিনি বলেন, ‘আমাদের দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৪ কোটি মানুষের ক্রয়ক্ষমতা ইউরোপের মানুষের সমান। এই ৪ কোটি মানুষ দাম দিয়ে ভালো পণ্য কিনতে পারেন।’

টিপু মুনশি যুক্তি দিয়ে বলেন, বাংলাদেশে যেহেতু ইউরোপের মানুষের মতো বিপুলসংখ্যক নাগরিকের ক্রয়ক্ষমতা তৈরি হয়েছে, সেহেতু তাদের জন্য ইউরোপীয় মানের আসবাবপত্র বানাতে পারেন ব্যবসায়ীরা। এই চার কোটি মানুষ কিন্তু দাম দেবে, ভালো জিনিসপত্র কিনতে পারবে।

দেশে মানসম্পন্ন ফার্নিচার তৈরি হচ্ছে। তাই বিদেশ থেকে তেমন একটা আমদানি করতে হয় না দাবি করে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, গত ১০-১২ বছরে বাংলাদেশের ফার্নিচার শিল্পের বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন ফার্নিচার রপ্তানির দিকে মনোযোগী হতে ব্যবসায়ীদের তাগিদ দেন।

রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে মেলার আয়োজন করে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি (বিএফআইওএ)। দেশীয় ফার্নিচার শিল্পের সর্ববৃহৎ এই আয়োজন চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম