বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

বাংলাদেশই এক ধরনের ফিলিস্তিন হয়ে গেছে : আসিফ নজরুল


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-17 15:22:45
বাংলাদেশই এক ধরনের ফিলিস্তিন হয়ে গেছে : আসিফ নজরুল

বাংলাদেশই এক ধরনের ফিলিস্তিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ফিলিস্তিন নিয়ে কতকিছু ভাবতাম একসময়, কতদিন কাঁদতাম। মনে হতো আধুনিক বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে ইসরায়েলের সৃষ্টি আর আগ্রাসন। মনে হতো এই পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা জাতি হচ্ছে ফিলিস্তিনিরা।

আসিফ নজরুল বলেন, এখন আর কিছু লিখি না ফিলিস্তিন নিয়ে। পড়ি না, বা না পড়ার চেষ্টা করি। কারণ আমার নিজের দেশই তো এক ধরনের ফিলিস্তিন হয়ে গেছে এখন। আমার দেশের মুক্তিকামী মানুষও আছে নির্যাতন-নিপীড়নে কোণঠাসা অবস্থায়।

তিনি আরও বলেন, ফিলিস্তিনে নির্যাতনকারীর পক্ষে আছে পরাশক্তি। আমার দেশেও নির্যাতনকারীর পক্ষে আছে আঞ্চলিক পরাশক্তি। নিজের দেশের মানুষের দুঃখ-কষ্ট দেখে আর ফিলিস্তিনি ভাইদের কথা জানার শক্তি থাকে না।

শুধু দোয়া করি আল্লাহ্ তাদের বঞ্চনার অবসান করুন, দয়া করুন। 
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম