শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঢাকায় ছাত্রশিবিরের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-16 16:03:30
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ঢাকায় ছাত্রশিবিরের বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে ও আল আকসা মসজিদ রক্ষার দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরি ঢাকা মহানগর উত্তর।

সোমবার (১৬ অক্টোবর) রাজধানীর শাহজাদপুর এলাকায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম।

আরও উপিস্থত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় আইন সম্পাদক আয়ার আজাদ, কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মু. সালাউদ্দিন মাহমুদ, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আসাদুজ্জামান প্রমুখ।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে শিবির নেতা জাহিদুল ইসলাম বলেন, ‘ইসরায়েল বরাবরের মতোই ফিলিস্তিনের নীরিহ মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরোচিত ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম