শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

যত বড় নেতাই হোক, ওয়ারেন্ট থাকলেই গ্রেপ্তার : ডিবিপ্রধান


DhakaReport24.com || 2023-10-11 15:23:00
যত বড় নেতাই হোক, ওয়ারেন্ট থাকলেই গ্রেপ্তার : ডিবিপ্রধান

ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যেই পর্যায়ের নেতাই হোক, আইন তার নিজস্ব গতিতে চলে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না। ওয়ারেন্ট থাকলেই গ্রেপ্তার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কাজই অপরাধী ব্যক্তিকে আইনের আওতায় আনা। 

বুধবার (১১ অক্টোবর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি এ কথা বলেন। 

ডিবি প্রধান বলেন, আইন সবার জন্য সমান। সে রাজনৈতিক ব্যক্তিই হোক কিংবা অন্য যেকোনো ব্যক্তি। কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ও সুস্পষ্ট মামলা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লক্ষ্মীপুরে তার (এ্যানি) বিরুদ্ধে মোট দুটি ওয়ারেন্ট আছে। জেলা পুলিশের অনুরোধের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশকে আঘাতের মামলায়ও তিনি এফআইআরভুক্ত আসামি। 

তিনি আরও বলেন, দুইটি ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরে আনে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলেও তিনি আদালতে হাজির হননি, জামিন নেননি। তিনি কোনো মামলাতেই হাজির হননি। ওয়ারেন্ট থাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করে। ওয়ারেন্টের কথা পুলিশের পক্ষ থেকে বারবার জানালেও এ্যানি আদালতে হাজির হননি বলেও উল্লেখ করেন হারুন অর রশীদ।

এর আগে, মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে ধানমন্ডির বাসা থেকে এ্যানিকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। পুলিশ বলছে, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর ও রাজধানীর ধানমন্ডিতে দুটি মামলায় ওয়ারেন্ট ছিল।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, নাশকতার একটি মামলায় এ্যানিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম