শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

ফিলিস্তিনিদের নামে কাউকে চাঁদা না দেওয়ার অনুরোধ রাষ্ট্রদূতের


DhakaReport24.com || 2023-10-11 10:51:30
ফিলিস্তিনিদের নামে কাউকে চাঁদা না দেওয়ার অনুরোধ রাষ্ট্রদূতের

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষদের নামে কিছু লোক বাংলাদেশে চাঁদা তুলছে বলে অভিযোগ করেছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। বুধবার (১১ অক্টোবর) একটি সংবাদ মাধ্যমে এমন অভিযোগ করেন তিনি।

এ সময় ফিলিস্তিনের মানুষদের জন্য কেউ চাঁদা চাইলে না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

তিনি জানান, গাজা ও পশ্চিম তীরের মানুষদের জন্য তহবিল সংগ্রহের জন্য কোনো সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়নি। রাষ্ট্রদূত এ ধরনের তহবিল সংগ্রহের উদ্যোগ সম্পর্কে সতর্ক থাকার জন্য বাংলাদেশের মানুষদের অনুরোধ জানিয়েছেন।

গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসব হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। এই যুদ্ধে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম