শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

সরকার-ইসি ভোটের সময় কীভাবে কাজ করবে, জানতে চেয়েছে মার্কিন দল


DhakaReport24.com || 2023-10-10 13:37:15
সরকার-ইসি ভোটের সময় কীভাবে কাজ করবে, জানতে চেয়েছে মার্কিন দল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকার ও ইসি কীভাবে কাজ করবে তা জানতে চেয়েছে সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দল।

মঙ্গলবার (১০ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এ কথা বলেন। বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ভোটে ইসির রুল, দায়িত্বসহ সার্বিক বিষয় জানতে চেয়েছে প্রতিনিধিদল। তারা চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচন হোক। সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে, তাদের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সময়ে তারা পর্যবেক্ষক পাঠানোসহ বাকি সিদ্ধান্ত নেবে। আমরা আমাদের তরফ থেকে সব কিছু জানিয়েছি। দেশে গিয়ে তারা কী সিদ্ধান্ত নেবেন এটি তাদের বিষয়।

মার্কিন প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক প্রতিনিধিদলের মধ্যে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ, কার্ল রিক ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন বিনতে আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড উপস্থিত ছিলেন।

দলটি এরই মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছে। শনিবার বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক এই পর্যবেক্ষক দল। দলটি বাংলাদেশে অবস্থান করবে ১৩ অক্টোবর পর্যন্ত।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম