শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

আওয়ামী লীগ আছে বলেই অবাধ-নিরপেক্ষ নির্বাচন হয়: প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2023-10-10 13:22:45
আওয়ামী লীগ আছে বলেই অবাধ-নিরপেক্ষ নির্বাচন হয়: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় বলে দাবি করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আজ নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলছেন তাদের জন্মই অবৈধ বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ অক্টোবর) মাওয়া স্টেশন প্রাঙ্গণে এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা-ভাঙ্গা রেলপথের ফলক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, আজকে সুষ্ঠু ভোটের কথা বলে, অবাধ-নিরপেক্ষ নির্বাচনের কথা বলে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে বলেই অবাধ-নিরপেক্ষ নির্বাচন হয়। যারা নির্বাচনের ধুয়া তুলে, আর প্রতিদিন আমাদের ক্ষমতা থেকে হটায়, তারা অবাধ-নিরপেক্ষ নির্বাচন চায় না। তাদের প্রতিষ্ঠাই হয়েছে, অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত থেকে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ভোট চুরি করা ছাড়া তারা কোনোদিন ক্ষমতায় আসেনি। যে কারণে ২০০৮ এর নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ৩০০ আসনে মাত্র ২৯টা সিট পেয়েছিল। তারপর থেকে নির্বাচন তারা নির্বাচন বয়কট, নির্বাচন নিয়ে খেলা, আগুন সন্ত্রাসে মেতে আছে।

পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন ষড়যন্ত্রের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছিল জানিয়ে শেখ হাসিনা নাম উল্লেখ না করে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে অনেক ষড়যন্ত্র-চক্রান্ত হয়েছিল। এক ভদ্রলোক… হ্যাঁ বিশ্বজুড়ে নাম ছড়িয়েছে, কিন্তু বয়সের কারণে সামান্য একটি ব্যাংকের এমডি পদে থাকতে পারবে না বলে তার পক্ষে পদ্মা সেতুতে টাকা বন্ধ করে দিয়েছিল বিশ্বব্যাংক। সেইদিন বলেছিলাম, নিজের অর্থে পদ্মা সেতু করব। ৭ মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন, বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। এই বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না। বাঙালি ঐক্যবদ্ধ থাকবে।

আমাদের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।

যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারা এদেশের মানুষের উন্নয়নে মনোযোগী ছিল না মন্তব্য করে তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগই ক্ষমতায় আসার পর এদেশের মানুষের উন্নয়ন করেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম