বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

চীন-ভারত সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-09-29 14:58:30
চীন-ভারত সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চীন-ভারত সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দীন আহমেদ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশে ফিরেন তিনি। 

জানা গেছে, চীন সফরকালে তিনি ১৯তম এশিয়ান গেমস এর উদ্বোধনসহ বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস ইভেস্টে পর্যবেক্ষণসহ বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচবগণের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়াও ভারতের দিল্লিতে অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি’স চিফ’স কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে তিনি বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করার মাধ্যমে স্ব-স্ব স্থল বাহিনীসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্কন্নোয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীসমূহের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২১ সেপ্টেম্বর চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।
ঢাকা রিপোর্ট ২৪.কম/এসপি/আরএএম