বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : জাতীয়

যেকোনোভাব ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন: ইসি


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-09-26 18:58:00
যেকোনোভাব ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন: ইসি

যেকোনো পরিস্থিতির মধ্যে আগামী ২৯ জানুয়ারির মধ্যেই দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এই সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ইসি সচিব।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন নিয়ে কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রস্তুতির ব্যাপারে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, ‘যেকোনো পরিস্থিতিতে নির্বাচন হতেই হবে, অন্যথায় সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। সেই শূন্যতা তৈরি হলে দেশে নৈরাজ্য সৃষ্টি হবে। নির্বাচন কমিশন এটা হতে দিতে পারে না।’ এদিকে ইসির সংশোধিত নীতিমালায়ও জটিলতা দেখছেন সাংবাদিকরা

বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদের শেষ ৯০ দিনের মধ্যে যেকোনো সময় জাতীয় নির্বাচন করতে হবে। এই হিসেবে ৯০ দিনের ক্ষণগণনা শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

এ লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করে ইসি আলমগীর বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর করার দায়িত্ব ইসির নয়, তবে পরিবেশ সুন্দর করতে কমিশন এখনও কাজ করে যাচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম