শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

ভারি বর্ষণ হতে পারে আজও


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-09-22 11:26:00
ভারি বর্ষণ হতে পারে আজও

বঙ্গপসাগরে লঘুচাপ, যার ফলে সক্রিয় মৌসুমি বায়ু। এর প্রভাবে দেশের অনেক জায়গায় আজও ভারি বর্ষণ হতে পারে। সেই সঙ্গে এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ও আগামীকাল (শুক্র-শনিবার) সারা দেশে ভারি বৃষ্টি হতে পারে। তবে দেশের উত্তরাঞ্চল রংপুর এবং রাজশাহী ও ময়মনসিংহে ভারি বর্ষণের সম্ভাবনা বেশি। এ ছাড়া ঢাকা বিভাগেও ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানায়, শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। এ ছাড়া শনিবারের পর কমতে পারে বৃষ্টি।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা ৬ ঘণ্টার বৃষ্টিতে ডুবল রাজধানী ঢাকা। এতে জলাবদ্ধতা ও যানজটে অচল হয়ে পড়ে গোটা শহর। এক ঘণ্টার পথ পাড়ি দিতে সময় লাগে ৩ থেকে ৪ ঘণ্টা। মিরপুরে সড়কে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৩ জনসহ প্রাণ গেছে ৪ জনের। আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১১৩ মিলিমিটার।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম