বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

৪০ মিনিট বন্ধ মেট্রোরেল !


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-09-21 19:24:30
৪০ মিনিট বন্ধ মেট্রোরেল !

একটি কোচ ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে রাজধানীর পল্লবী স্টেশনে ৪০ মিনিট ধরে বন্ধ ছিল মেট্রোরেল । আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উত্তরা থেকে আগারগাঁওমুখী একটি কোচে এ সমস্যা হয়।

জানা গেছে, মেট্রোরেলের ওই কোচটি চলার সময় ট্র্যাকেই বন্ধ হয়ে যায়। এরপর ধীরে ধীরে সেটি পল্লবী স্টেশনে পৌঁছায়। প্রায় ৪০ মিনিট পর ওই কোচটি পুনরায় যাত্রা শুরু করে। এতো বিড়ম্বনা পোহাতে হয় মেট্রোর যাত্রীদের। কেউ কেউ বিরক্তি প্রকাশ করে বলেন, শুরুতেই যদি এই বিপত্তি হয়, তবে এর ভবিষ্যত কি। উপায়ান্তর না পেয়ে কেউ কেউ বিকল্প যানে ফিরেছে গন্তব্যে। 

ওই কোচে থাকা এক যাত্রী সংবাদমাধ্যমকে জানান, বিকেল ৪টার দিকে উত্তরা দক্ষিণ থেকে পল্লবী যাওয়ার পথে পল্লবী স্টেশনের কাছাকাছি এসে ট্রেনটি থেমে যায়। প্রায় দেড় মিনিট পর ফের ধীর গতিতে চলে এবং পল্লবী স্টেশনে পৌঁছায়।

তিনি বলেন, ৪টা ১০ মিনিটে ঘোষণা করা হয় যে যাত্রা বিলম্বিত হবে। পরে ৪টা ২৮ মিনিটের দিকে ফের ঘোষণা করা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে। অপেক্ষা করার পর ৪টা ৫৩ মিনিটে ট্রেনটি আবার যাত্রা শুরু করে।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম