বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ডিএনসিসির ৩ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বদলি


DhakaReport24.com || 2021-09-25 22:13:15
ডিএনসিসির ৩ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বদলি


প্রশাসনিক কাজের স্বার্থে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তিন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে অন্য আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অন্য আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ডিএনসিসির অঞ্চল ৪, ৭ এবং ৮ এর আঞ্চলিক কর্মকর্তাদের বদলি করে অন্য আঞ্চলিক কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে অঞ্চল ৯ এ দায়িত্ব পালন করা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে অঞ্চল ১০ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম এই বিষয়ক একটি অফিস আদেশে গত ২৩ সেপ্টেম্বরে স্বাক্ষর করে অনুমোদন দিয়েছেন।

অফিস আদেশ থেকে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল ৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সালেহা বিনতে সিরাজকে বদলি করে অঞ্চল ৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। একইভাবে অঞ্চল ৮ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলীকে অঞ্চল ৪ এ বদলি করা হয়েছে।

অন্যদিকে অঞ্চল ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বীর আহমেদকে অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। সেই সঙ্গে অঞ্চল ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

এছাড়া অঞ্চল ৯ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানকে নিজ দায়িত্বসহ অঞ্চল ১০ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।