শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

এডমিন ক্যাডার ও ছাত্রলীগকেও তদন্ত কমিটিতে রাখার দাবি


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-09-14 14:18:00
এডমিন ক্যাডার ও ছাত্রলীগকেও তদন্ত কমিটিতে রাখার দাবি

রাজধানীর শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় ২ নেতাকে মারধরের ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে এডমিন ক্যাডার ও ছাত্রলীগকে রাখার দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন।

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। খোকন তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আরেকটি কথা, তদন্ত কমিটিতে যারা সদস্য তারা শুধু পুলিশ ক্যাডারের, কমিটিতে অ্যাডমিন ক্যাডার এবং ছাত্রলীগকেও রাখা উচিত। কারণ, ঘটনার সঙ্গে তিনটা পক্ষ জড়িত। নয়তো রিপোর্ট একতরফাই হওয়ার সম্ভাবনা বেশি।’

প্রসঙ্গত, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকের সঙ্গে পুলিশের রমনা বিভাগের বরখাস্ত এডিসি হারুন অর রশিদের ব্যক্তিগত বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে গত শনিবার রাতে ছাত্রলীগের ২ নেতাকে শাহবাগ থানায় নিয়ে মারধর করা হয়।

এডিসি হারুনকাণ্ড তদন্তে আরও ৫ দিন সময় পেল কমিটি। ভুক্তভোগীদের অভিযোগ, শাহবাগ থানায় ওসির (তদন্ত) কক্ষে এই মারধরে নেতৃত্ব দেন এডিসি হারুন। তবে ঘটনার সূত্রপাত হয় বারডেম হাসপাতালে। সেখানে প্রথম দুই পক্ষের মধ্যে মারামারি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্রলীগ নেতাদের থানায় নিয়ে মারধর করা হয়।

এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ঘটনার পরদিন ডিএমপি সদর দপ্তরের উপপুলিশ কমিশনার (অপারেশন্স) আবু ইউসুফকে সভাপতি করে ৩ সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে ২ দিনের মধ্যে ডিএমপি কমিশনার বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল। মঙ্গলবার তাদের প্রতিবেদনও জমা দেওয়ার কথা ছিল। কিন্তু এক আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটিকে আরও ৫ দিন সময় দিয়েছেন ডিএমপি কমিশনার।

ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম