শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

বিকেলে হাত ও ঘাড় বেঁকে গিয়েছিল মারধরের শিকার নাঈমের


DhakaReport24.com || 2023-09-11 21:57:45
বিকেলে হাত ও ঘাড় বেঁকে গিয়েছিল মারধরের শিকার নাঈমের

মারধরের শিকার ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈম হাসপাতালে ছটফট করছেন। তরল জাতীয় খাবার ছাড়া কিছুই খেতেই পারছেন না।

আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেলে নাঈমকে ছটফট করতে দেখা যায়। বিকেলে তাঁর হাত ও ঘাড় বাঁকা হয়ে গিয়েছিল। তাৎক্ষণিক চিকিৎসায় অবস্থা কিছুটা উন্নতি হয়।

নাঈমের বড় ভাইয়ের ছেলে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘আজ বিকেলে হাত বেঁকে গিয়েছিল। ঘাড় ভেতরে ঢুকে গিয়েছিল। প্রচুর ঘামছিল। আমাদের হাত ধরে টানাটানি করছিল। আমরা অনেক ভয় পেয়েছিলাম। পরে ডাক্তার এসে ট্রিটমেন্ট দিলে ঘুমিয়ে পড়ে। ঘণ্টাখানেক ঘুমানোর পর অবস্থার কিছুটা উন্নতি হয়। মুখে, নাকে, ঠোঁটে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। মানসিকভাবেও অনেক আঘাত পেয়েছেন।’

নাঈমের খালা মাসুদা বেগম বলেন, ‘ঠোঁট ফুলে থাকার কারণে সে তরল জাতীয় খাবার ছাড়া কিছুই খেতে পারছে না। বোতলের মধ্যে জুস দিলে সেটা একটু একটু করে খাচ্ছে। নাঈম অত্যন্ত ভালো ছেলে। তাকে কেন এমনভাবে নির্যাতন করা হলো বুঝতে পারছি না।’  

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুখে ও দাঁতে আঘাতের ধারণা করে সে হিসেবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। এখন তাঁর বুকেও আঘাত পেয়ে থাকতে পারেন এমন ধারণা করছেন চিকিৎসক। এ জন্য ইসিজিসহ আরও কিছু পরীক্ষা করতে দেওয়া হয়েছে। শারীরিক অসুস্থতার সঙ্গে মানসিক ট্রমার মধ্যেও আছেন নাঈম। 

এদিকে নাঈমের জন্য ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ওয়ারেচ উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। ডা. ওয়ারেচ উদ্দিন বলেন, নাঈমের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চলছে। তাঁকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

গত শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক শরীফ আহম্মেদ মুনীমকে শাহবাগ থানার ভেতরে ঢুকিয়ে মারধর করেন এডিসি হারুনসহ কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনার জেরে গতকাল রোববার হারুনকে এপিবিএনে বদলি করা হয়। পরে আজ সোমবার তাঁকে বরখাস্ত করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম