বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

রমনায় নতুন এডিসি শাহ্ আলম


DhakaReport24.com || 2023-09-11 20:29:45
রমনায় নতুন এডিসি শাহ্ আলম

ডিবি-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের এডিসি শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (রমনা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। 

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।

এদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের থানায় মারধরের ঘটনায় ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন-অর-রশীদকে গতকাল রোববার দুপুরে রমনা বিভাগ থেকে দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়। 

এরপর সন্ধ্যায় তাকে এপিবিএনে বদলি করা হয়। পরে সোমবার বিকালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১) প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।