শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

৭ মিনিটে পদ্মা সেতু পাড়ি দিল পরীক্ষামূলক ট্রেন


DhakaReport24.com || 2023-09-07 12:36:30
৭ মিনিটে পদ্মা সেতু পাড়ি দিল পরীক্ষামূলক ট্রেন

রাজধানী ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গার পথে পরীক্ষামূলক ট্রেন মাত্র ৭ মিনিটে পদ্মা সেতু পার হয়েছে।

বৃহস্পতিবার ১১ টা ২৭ মিনিটে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে উঠে ট্রেন। আর জাজিরা প্রান্ত অতিক্রম করে ১১টা ৩৪ মিনিটে। অর্থাৎ প্রায় ৭ মিনিটে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্য এই সেতু অতিক্রম করে ট্রেনটি। এর আগে সকাল ১০টা ৭ মিনিটে পরীক্ষামূলক ট্রেনটি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়।

এ ট্রেনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, পানিসম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী প্রমুখ রয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করবেন। সরকারপ্রধান ওইদিন ট্রেনে চড়ে পদ্মা সেতুও পাড়ি দেবেন। এর প্রস্তুতি হিসেবে আজ ঢাকার কমলাপুর স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষামূলক ট্রেন চালানো হচ্ছে। পরীক্ষামূলক যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করবেন রেলওয়ে ও প্রকল্পের কর্মকর্তারা।

আগামী ১০ অক্টোবর পদ্মা সেতুতে ট্রেন চলাচল উদ্বোধন করা হলেও পুরো রেল প্রকল্প শেষ হতে অবশ্য আরও দেরি হবে। আপাতত ভাঙ্গা পর্যন্ত রেলপথ চালু হলেও প্রকল্পের আওতায় রেলপথ সংযুক্ত করবে যশোর পর্যন্ত পথ। পুরোটা ২০২৪ সালে জুনে শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম