শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

সব জেলায় রেলওয়ে সম্প্রসারিত করা হবে : রেলমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-09-05 20:00:15
সব জেলায় রেলওয়ে সম্প্রসারিত করা হবে : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের সব জেলায় রেলওয়ে সম্প্রসারিত করা হবে। কারণ, ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার জন্য রেল অপরিহার্য। পরিকল্পিত রেলওয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কার্রকরি ভূমিকা রাখতে সক্ষম হবে। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ১১তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. নূরুল ইসলাম সুজন বলেন, আমরা রেলকে প্রত্যেকটি জেলার সঙ্গে যুক্ত করব। বন্দরগুলো সম্প্রসারিত করব। দেশের সব সিঙ্গেল লাইন ধীরে ধীরে ডবল লাইনে রূপান্তর করব।

তিনি বলেন, যে দেশ যত উন্নত সেই দেশের রেল যোগাযোগ ব্যবস্থাও ততটাই উন্নত। বিভিন্ন দেশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে রেল যোগাযোগ আরও নিরাপদ ও সাশ্রয়ী করছে। উন্নত দেশগুলোতে অনেক রেল চলাচল করে। আমাদের দেশে তার চেয়ে অনেক কম রেল চলে। তারপরও আমরা এটার ভালো ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারছি না। চীন তাদের একটা নিয়ন্ত্রণ কক্ষ থেকেই সারাদেশের রেল যোগাযোগ ব্যবস্থায় কী হচ্ছে, তা দেখতে পারছে। প্রতিদিন কোথায় কীভাবে ট্রেন চলছে এবং আয়-ব্যয় সব এক জায়গা থেকেই জানতে পারছে।

নূরুল ইসলাম সুজন আরও বলেন, রেলের উন্নয়নের জন্য আমরা যে পরিকল্পনা নিয়েছি তা বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগছে। বর্তমানে চারটি প্রকল্প চলমান রয়েছে। সেগুলো হলো- আখাউড়া থেকে আগরতলা, পদ্মা রেল সংযোগ প্রকল্প, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত এবং খুলনা থেকে মংলা পর্যন্ত রেল সংযোগ প্রকল্প।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম