রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সংসদে উঠছে সাইবার নিরাপত্তা বিল-২০২৩


DhakaReport24.com || 2023-09-05 18:38:45
সংসদে উঠছে সাইবার নিরাপত্তা বিল-২০২৩

জাতীয় সংসদে উঠছে সাইবার নিরাপত্তা বিল-২০২৩। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিলটি উত্থাপন করবেন বলে জানা গেছে।

সংসদের কার্যবিবরণীতে বলা হয়েছে, সাইবার নিরাপত্তা বিল-২০২৩ সংসদে উত্থাপন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিলটির বিষয়ে পরীক্ষামূলক প্রতিবেদন প্রদানের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন প্রতিমন্ত্রী।

গত ৭ আগস্ট সরকার জানায়, তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘রূপান্তর’ এবং ‘আধুনিকায়ন’ করার সিদ্ধান্ত নিয়েছে। যার নাম হবে ‘সাইবার নিরাপত্তা আইন’। যেখানে বিদ্যমান আইন ‘ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে’র কিছু ধারা সংশোধন করা হবে। গত ২৮ আগস্ট মন্ত্রিসভা সিএসএ’র চূড়ান্ত খসড়া অনুমোদন করে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম