কাওলা প্রান্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন শেষে সুধী সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত অংশের উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে তিনিই রাজধানীবাসীর স্বপ্নের এ উড়ালসড়কে ওঠেন।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার পর রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে সমাবেশস্থলে আসেন তিনি।
এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে কাওলায় উদ্বোধনী ফলক উন্মোচনের পর মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
আগামীকাল রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সর্বসাধারণের ব্যবহারের জন্য খুলে দেয়া হবে এ উড়ালসড়ক। এরপর এই সড়ক দিয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও আসতে সময় লাগবে মাত্র ১০ থেকে ১২ মিনিট।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম