বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান পেলো শেখ কামাল ক্রীড়া পুরস্কার


DhakaReport24.com || 2023-08-05 14:44:45
১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠান পেলো শেখ কামাল ক্রীড়া পুরস্কার

দেশের ক্রীড়াঙ্গনে খ্যাতনামা ১০ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ’ পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, বিভিন্ন বাহিনী প্রধানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পুরস্কার হিসেবে প্রত্যেককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়।

যারা পুরস্কার পেলেন

আজীবন সম্মাননা: আবদুস সাদেক।
ক্রীড়াবিদ: সাবিনা খাতুন, তাসকিন আহমেদ, জিয়ারুল ইসলাম।
উদীয়মান ক্রীড়াবিদ: মুহতাসিন আহমেদ হৃদয়, আমিরুল ইসলাম।
ক্রীড়া সংগঠক: মালা রানী সরকার, ফজলুল ইসলাম।
ক্রীড়া সাংবাদিক: খন্দকার তারেক মো. নুরুল্লাহ।
ক্রীড়া ধারাভাষ্যকার: আতাহার আলী খান।
ক্রীড়া ফেডারেশন: বাংলাদেশ আরচারি ফেডারেশন।
পৃষ্ঠপোষক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম