রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বুধবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2023-07-31 10:29:45
বুধবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

এক যুগ পর রংপুর যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ আগস্ট (বুধবার) তিনি সেখানে সফর করবেন। সেদিন রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সভাপতির এই সফরে ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধনের পাশাপাশি থাকবে নতুন প্রতিশ্রুতিও।

দলীয় সূত্র জানায়, আর কয়েক মাস পরেই জাতীয় সংসদ নির্বাচন। এর আগে আগামী দোসরা আগস্ট রংপুরে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব‍্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী। পাড়া-মহল্লায় ও পৌরসভায় মিছিল মিটিংয়ে চলছে আনন্দ উৎসব। জনসভা সফল করতে বাড়ছে দলের কেন্দ্রীয় নেতাদের আনাগোনা। শীর্ষ পর্যায়ের অনেক নেতার অবস্থান করছেন এখন রংপুরে। এতে অনেকটাই উজ্জীবিত স্থানীয় নেতাকর্মীরা। 

এক যুগ পর প্রধানমন্ত্রীর এই সফরে রংপুরের আরও উন্নয়নমূলক কাজের ঘোষণা আসবে। জনসভাস্থল ১০ লাখ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিণত হবে বলে আশা নেতাকর্মীদের।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক বলেন, মঙ্গাপিড়িত এই অঞ্চলে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে। এক যুগ পর প্রধানমন্ত্রীর আগমনে উত্তরবঙ্গের জনপদ আজ উৎফুল্ল ও আনন্দিত। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম