শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী


DhakaReport24.com || 2023-07-30 15:40:45
বিএনপির কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপির কোনো সভায় বা কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি। তবে জনদুর্ভোগ সৃষ্টি বা জানমালের ক্ষতি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (৩০ জুলাই) সকালে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সরকার অগ্নিসংযোগ করে বিএনপির ঘাড়ে চাপাচ্ছে- এমন অভিযোগ হাস্যকর উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সবসময় তাদের অগ্নিসন্ত্রাস জনদুর্ভোগ সৃষ্টি করা থেকে দূরে থাকতে বলে আসছে।

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর নানা কর্মসূচির বিষয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা নেই। তবে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। আর বিএনপির সমাবেশে সাধারণ মানুষের কী উপকার হয়েছে বলেও প্রশ্ন রাখেন মন্ত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম