শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

জাতিসংঘের খাদ্য সম্মেলন

চারদিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2023-07-20 18:00:00
চারদিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪-২৬ জুলাই অনুষ্ঠেয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে খাদ্য সম্মেলনে যোগ দিতে আগামী ২৩ জুলাই ইতালির রোমে যাবেন তিনি। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও থাকবেন।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৪ জুলাই ইতালির রোমে অনুষ্ঠেয় ফুড সিস্টেম সামিটের মূল অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ইউরোপের দেশগুলোতে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধ করার জন্য আবারো অনুরোধ করবে ঢাকা।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানান, শুধুমাত্র মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর নির্ভরতা কমাতে এই সফরে ইতালির ইএনআই’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

ইতালি থেকে সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে দুপক্ষের আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্রসচিব।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম