বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

আগামী সাত দিন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে


DhakaReport24.com || 2023-07-15 13:08:15
আগামী সাত দিন বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে

জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।

আজ শনিবার (১৫ জুলাই) সকালে বিদ্যুৎ ব্যাহতির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে পিজিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ আগামী ১৬ জুলাই সকাল ৭টা হতে ২২ জুলাই বিকাল ৫টা পর্যন্ত চলবে। এ জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) আওতাধীন কিছু কিছু এলাকায় আগামী সাত দিন আংশিক বিদ্যুৎ ব্যাহতি হতে পারে।

জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) কর্তৃপকক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম