শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

>> আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ উদ্দেশ্য সফল হবে না: রিজভী

>> তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

>> পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা

>> দেশের সব কারাগারের জন্য ৭ দফা নির্দেশনা

>> দিল্লিতে অবস্থানরত হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী

>> রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ক্ষতি হলো ইলন মাস্কের

আপনি পড়ছেন : জাতীয়

৩০ টাকা কেজি দরের চাল পাবে এক কোটি পরিবার: খাদ্যমন্ত্রী


DhakaReport24.com || 2023-06-25 15:51:30
৩০ টাকা কেজি দরের চাল পাবে এক কোটি পরিবার: খাদ্যমন্ত্রী

চলতি বছরের জুলাই থেকে এক কোটি পরিবারকে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার (২৫ জুন) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান-২০২৩ এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বোরো সংগ্রহ কার্যক্রম বিষয়ে মন্ত্রী বলেন, এরইমধ্যে ৬ লাখ ৫৬ হাজার ৫৭৮ টন চাল আমরা ক্রয় করেছি। ধান সংগ্রহ করেছি ১ লাখ ১৫ হাজার ২৭২ টন। আমাদের সামনে আরও দু'মাস সময় আছে। এসময়ে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম