বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

চলতি সপ্তাহে আসছে মডার্নার টিকা: হোয়াইট হাউস


DhakaReport24.com || 2021-06-29 09:47:00
চলতি সপ্তাহে আসছে মডার্নার টিকা: হোয়াইট হাউস



বাংলাদেশে উপহারের ২৫ লাখ ডোজ করোনার টিকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। চলতি সপাথে টিকার এই চালান বাংলাদেশে পৌঁছাতে পারে।

ফরাসি বার্তাসংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (২৯ জুন) হোয়াইট হাউসের এক কর্মকর্তা বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন পাঠানোর প্রক্রিয়া শুরুর তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৬ জুন এক টুইট বার্তায় ঢাকায় নিযুক্ত যুক্তরা‌ষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেয়া হবে জানান।

নাম প্রকাশ না করার শর্তে হোয়াইট হাউসের ওই কর্মকর্তা এএফপিকে বলেন, বিশ্বের সর্বত্র মহামারির অবসানে নেতৃস্থানীয় ভূমিকা পালনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন ডোজ পরিবহন শুরু হবে। মহামারির গুরুত্ব বিবেচনায় চলতি সপ্তাহেই এই ভ্যাকসিনের সরবরাহ সম্পন্ন হবে। মহামারির গুরুত্ব বিবেচনায় চলতি সপ্তাহেই এই ভ্যাকসিনের সরবরাহ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেছেন তিনি।

বাংলাদেশে টিকা পাঠানো নিয়ে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, তারা কোনো সুবিধা পেতে কিংবা ছাড় বের করে নিতে এসব টিকা দিচ্ছেন না। তাদের টিকার সঙ্গে কোনো শর্ত নেই। এটা করার একমাত্র উদ্দেশ্য হলো জীবন রক্ষা করা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচিতে দুই শত কোটি ডোজ টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাইডেন প্রশাসন।