বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

বিআরটিএর সার্ভার হ্যাক করে কোটি টাকা আত্মসাৎ


DhakaReport24.com || 2023-05-22 17:34:45
বিআরটিএর সার্ভার হ্যাক করে কোটি টাকা আত্মসাৎ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ওয়েব সার্ভার হ্যাক করে গ্রাহকের এক কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। চক্রটির মূলহোতা শাহরিয়ারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ সোমবার (২২ মে) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. শাহরিয়ার ইসলাম (২৬), মো. আজিম হোসেন (২৭), মো. শিমুল ভূঁইয়া (৩২), রুবেল মাহমুদ (৩৩), ব্রাহ্মণবাড়িয়া, ফয়সাল আহাম্মদ (২৩) ও আনিচুর রহমান (২৩)।

তাদের কাছ থেকে কম্পিউটার, মোবাইল ফোন, সিম কার্ড, পেনড্রাইভ, বিভিন্ন ব্যাংকের চেক বই ও অন্যান্য সরঞ্জামাদিসহ নগদ ১ লাখ ৮৯ হাজার ৬৫৯ টাকা উদ্ধার করা হয়েছে।

কমান্ডার মঈন বলেন, বিআরটিএর ওয়েব সেবাদানকারী প্রতিষ্ঠান সিএনএস লিমিটেড বাংলাদেশের সফটওয়্যার দুর্বল হওয়ায় হ্যাকাররা তা সহজেই হ্যাক করে ফেলে। এরপর বিআরটিএর ৩৮৯টি ট্রানজেকশনের প্রায় ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় রবিবার রাতে র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর মিরপুর, কাফরুল ও গাজীপুর সদর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা শাহরিয়ার ইসলামসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, শাহরিয়ার বিভিন্ন হ্যাকিং মেথড ব্যবহার করে অভিনব কায়দায় সিএনএসের ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ে হ্যাক করার মাধ্যমে মানি রিসিপ্ট প্রস্তুত করতেন। এভাবে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন গাড়ির মালিকানা পরিবর্তন, ফিটনেস, ট্যাক্স টোকেন, গাড়ির রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ফিসহ বিভিন্ন কাজের অর্থ সংগ্রহ করতেন। তাদের অর্থ পরিশোধের মানি রিসিপ্ট প্রদান করা হতো যদিও কোনো টাকা সরকারি ফান্ডে জমা হতো না। শাহরিয়ারের অন্যতম সহযোগী ছিলেন আজিম হোসেন। বাকি চারজন তাদের এ কাজে নানাভাবে সহযোগিতা করতেন।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম