বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

২৫ মে গাজীপুর সিটিসহ সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা


DhakaReport24.com || 2023-05-22 11:29:15
২৫ মে গাজীপুর সিটিসহ সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা

আগামী বৃহস্পতিবার (২৫ মে) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

এছাড়া চট্টগ্রামের সন্দীপ ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেয়ারম্যান এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যানের শূন্য পদের উপনির্বাচনও আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। এদিন নীলফামারী, সিরাজগঞ্জ, পিরোজপুর, ভোলা, পটুয়াখালী, নেত্রকোণা ও কুমিল্লা জেলার সাতটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। 

নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

মন্ত্রণালয়েরর উপ-সচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৫ মে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ৩টি উপজেলা পরিষদ ও ৭টি ইউনিয়ন পরিষদের শূন্য পদে উপনির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণের দিন অর্থাৎ আগামী ২৫ মে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের, ভোলার দৌলতখাঁন উপজেলার চারপাতা ইউনিয়নে, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কাকড়াবুনিয়া ইউনিয়ন, নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়ন এবং কুমিল্লার মেঘনা উপজেলার চন্দপুর ইউনিয়ন পরিষদের শূন্য পদের উপনির্বাচন আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম