বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

পাঁচ সিটির ভোটে নমনীয়তার কোনো সুযোগ নেই: ইসি রাশেদা


DhakaReport24.com || 2023-05-21 18:16:00
পাঁচ সিটির ভোটে নমনীয়তার কোনো সুযোগ নেই: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে কোনো নমনীয়তার সুযোগ নেই। কেউ কোনো লিখিত অভিযোগ করলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (২১ মে) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা ।

নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচন নিয়ে সবার প্রতি সমান দৃষ্টি দিচ্ছে না বলে প্রশ্ন ওঠছে-সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যদি এ ধরনের ঘটনা ঘটে, পেপার-পত্রিকায় এসে থাকে থাকে, আমার ব্যবস্থা নেব। কোনো ধরনের নমনীয়ার কোনো সুযোগই নেই।

তিনি বলেন, কমিশনে কারো কাছ থেকে লিখিত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেব। আমরা আসলেই চাই সবগুলো নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। কমিশনের ইচ্ছার কোনো কমতি নাই।

প্রসঙ্গ ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম