বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

হজ কার্যক্রম উদ্বোধন শুক্রবার, প্রথম ফ্লাইট ২১ মে


DhakaReport24.com || 2023-05-18 14:56:00
হজ কার্যক্রম উদ্বোধন শুক্রবার, প্রথম ফ্লাইট ২১ মে

চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ। আগামীকাল শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর শনিবার দিবাগত রাত (২১ মে) পৌনে তিনটায় প্রথম ফ্লাইট বিজি ৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে যাত্রা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৪০ হজযাত্রী, ধর্ম মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মো. মতিউল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করলেও এবার প্রধানমন্ত্রী সশরীরে উপস্থিতি থাকবেন। হজ কার্যক্রম উদ্বোধনের সময় হজযাত্রীদের পাশাপাশি গণমাধ্যমের কর্মীরাও থাকবেন।

ইতোমধ্যে হজ ক্যাম্পের ভেতর-বাইরে ও হজযাত্রীদের যাতায়াতের জন্য সড়ক সংস্কারসহ ধোয়ামোছার কাজ প্রায় শেষ হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা জন্য নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা।

কার্যক্রম উদ্বোধনের পর শনিবার দিনগত রাত পৌনে তিনটায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে বলেও জানান মতিউল ইসলাম।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

সৌদির সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি। ৪০ হজযাত্রীর জন্য থাকছেন একজন গাইড।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম