বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

গ্যাস বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীশাওন মারা গেছেন


DhakaReport24.com || 2023-05-06 12:26:45
গ্যাস বিস্ফোরণে দগ্ধ জবি শিক্ষার্থীশাওন মারা গেছেন

রাজধানীর গেন্ডারিয়ায় গ্যাস লাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শাওন মারা গেছেন। শনিবার ভোর সোয়া ৬টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

মেহেদী হাসান বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।

গত সোমবার রাজধানীর ধূপখোলা বাজারে রাস্তার গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে । এ ঘটনায় আটজন আহত হন। তার মধ্যে শাওনের শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর আহত অবস্থায় তাকে শেখ হাসিনা বার্নে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান তিনি। 

এদিকে শাওনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকসহ তার সহপাঠীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। 

তিনি বলেন, গত ১ মে গেন্ডারিয়া ধূপ খোলা এলাকা থেকে দগ্ধ অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রকে আমাদের এখানে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২০ নম্বর বেডে মারা যান তিনি। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।
 ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম