রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

'মোখা' নিয়ে যে তথ্য দিল ভারত-বাংলাদেশ


DhakaReport24.com || 2023-05-05 19:37:15
'মোখা' নিয়ে যে তথ্য দিল ভারত-বাংলাদেশ

ঘূর্ণিঝড় 'মোখা' নিয়ে গত কয়েকদিন ধরে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে কোথায় আঘাত হানবে এবং এর গতিপথ কোনদিকে যাচ্ছে, এ নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদরা।

ভারতের আবহাওয়া বিভাগ বলছে, আগামী ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। পরদিন এটি নিম্নচাপে রূপ নিতে পারে এবং ৮ মে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপরই বোঝা যাবে 'মোখা'র গতিবিধি। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে সেটি কোথায় আঘাত হানবে- তা এখনও স্পষ্ট নয়।

ঘূর্ণিঝড় আছড়ে পড়ার বিষয়টি এখনও নিশ্চিত না হলেও ভারতের আবহায়াদিবরা বলছেন, তামিলনাড়ু, চেন্নাই, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে। তবে, 'মোখা' যদি আঘাত না হানে তাহলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিকে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৭ মে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা পরবর্তীতে আরও ঘণীভূত হতে পারে। এ ছাড়া আপাতত আর কোনো তথ্য দিতে পারেনি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম