শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

জুলাইয়ে আগারগাঁও-মতিঝিল রুটে চলবে মেট্রোরেল


DhakaReport24.com || 2023-04-17 16:44:45
জুলাইয়ে আগারগাঁও-মতিঝিল রুটে চলবে মেট্রোরেল

আগামী জুলাই মাসে আগারগাঁও-মতিঝিল পথে মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

সোমবার (১৭ এপ্রিল) ডিএমটিসিএলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

এমএএন ছিদ্দিক বলেন, প্রথমে পারফরম্যান্স টেস্ট হবে। এরপর সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট ও ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। এরপর মেট্রোরেল পরিপূর্ণভাবে চালানো হবে। আর আমাদের হাতে যে ছয় মাস সময় আছে, আমরা এই সময়ের মধ্যেই শেষ করব। সবকিছু আমাদের লক্ষ্যমাত্রার মধ্যেই আছে।

গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের পরদিন থেকে যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়। বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু রয়েছে।

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ এ বছরের শেষ দিকে পুরোপুরি চালুর পরিকল্পনা আছে। মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত অংশ চালু হতে পারে ২০২৫ সাল নাগাদ।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম