শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

তাপপ্রবাহ থাকবে আর কত দিন, জানাল আবহাওয়া অধিদপ্তর


DhakaReport24.com || 2023-04-10 12:22:45
তাপপ্রবাহ থাকবে আর কত দিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কিছু এলাকা ছাড়া দেশের বাকি অঞ্চলে তাপপ্রবাহ বিরাজ করছে। আবহাওয়ার এমন চিত্র আরও চার থেকে পাঁচ দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টি না হলে কমবে না তাপমাত্রা। তবে আপাতত বৃষ্টি কিংবা কালবৈশাখীর কোনো আশঙ্কা নেই। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা বয়ে চলেছে ৩৭ .৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ১৮ এপ্রিল পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে বলে গতকাল জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী এক সপ্তাহ মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন জায়গাতে। ১৮ এপ্রিলের পর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আজ সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের ৩০টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে ১৯টি জেলা ও অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি ছিল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম