রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকাসহ ২২ জেলায় বইছে তাপপ্রবাহ


DhakaReport24.com || 2023-04-08 12:42:00
ঢাকাসহ ২২ জেলায় বইছে তাপপ্রবাহ

ঢাকাসহ দেশের ২২টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৮.০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ফরিদপুর, রাজশাহী ও কুমারখালীতে ৩৭.৫, যশোরে ৩৭.৪, ঈশ্বরদীতে ৩৭.২, টাঙ্গাইল ও রাঙ্গামাটিতে ৩৬.৮, ঢাকা ও খুলনায় ৩৬.৫ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আজ শনিবার (৮ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, সন্দ্বীপ, রাঙ্গামাটি, ফেনী, বান্দরবান, খেপুপাড়া ও ভোলা জেলাসহ খুলনা বিভাগের ১০টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম