বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : জাতীয়

পাঁচ সিটি, ইভিএম নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ


DhakaReport24.com || 2023-04-03 10:29:45
পাঁচ সিটি, ইভিএম নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

দেশের পাঁচটি সিটি করপোরেশন (গাজীপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট) নির্বাচন নিয়ে বৈঠক আজ (০৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বৈঠকের আলোচ্য সূচিতে রয়েছে, পাঁচ সিটি করপোরেশন নির্বাচন, সংসদ নির্বাচনে ইভিএম-এর ব্যবহার, সাংবাদিক ও গণমাধ্যকর্মীদের জন্য নীতিমালা, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) সঙ্গে চুক্তি অনুমোদন ও বিবিধ।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ সিটির মধ্যে গাজীপুর সিটি নির্বাচন প্রথমে হতে পারে। এক্ষেত্রে এ নির্বাচনের দিন সোমবারের বৈঠকে চূড়ান্ত হতে পারে।

এদিকে ইভিএম মেরামতের জন্য সরকারের কাছে টাকা চেয়েছে ইসি। ইসির চাহিদা মোতাবেক অর্থ পাওয়া সাপেক্ষে নির্ভর করছে সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের ভবিষ্যৎ। আজকের বৈঠকে এ বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম