শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির আটক

>> ইরানে হামলা না চালালে ইসরাইল পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত: ট্রাম্প

>> ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভেতর বাসে আগুন

>> ইরানের ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

>> পোশাকশ্রমিকদের নতুন মজুরি এখনো চূড়ান্ত হয়নি: বাণিজ্যমন্ত্রী

>> তাহসিফের মৃত্যু: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন বান্ধবী দিশা

>> ৪ দেশের জন্য হরমুজের দরজা খুলে দিল ইরান

>> গোপালগঞ্জে সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

>> অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী

>> যুক্তরাষ্ট্রে ৫৪৮ জনের মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

আপনি পড়ছেন : জাতীয়

হজের খরচ কমিয়েও নিবন্ধনে মিলছে না সাড়া


DhakaReport24.com || 2023-03-25 17:33:30
হজের খরচ কমিয়েও নিবন্ধনে মিলছে না সাড়া

চলতি মৌসুমে হজ প্যাকেজের মূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানোর পরও হজে যেতে ইচ্ছুকদের কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। পঞ্চম দফায় সময় বাড়ানোর পর গত তিনদিনে নিবন্ধন করেছেন মাত্র ৪৯৮ জন। 

কোটা পূরণে বাকি দুই দিনে ১১ হাজার ১০৬ জন নিবন্ধন করবেন কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পঞ্চম দফায় নিবন্ধনের সময় আগামী ২৭ মার্চ পর্যন্ত করার পরও কাঙ্ক্ষিত সাড়া মিলছে না। এ পর্যন্ত সরকারি-বেসরকারিতে এখনো নিবন্ধন ফাঁকা রয়েছে ১১ হাজার ১০৬ জনের। এর মধ্যে সরকারিতে ফাঁকা ৫ হাজার ১৪৮ জন, বেসরকারিতে ফাঁকা ৫ হাজার ৯৫৮ জন।

কর্মকর্তারা বলছেন, বেসরকারি নিবন্ধনের সংখ্যা ধীরে-ধীরে বাড়লেও সরকারি নিবন্ধনের সংখ্যা নিতান্তই কম। গত এক সপ্তাহে সরকারিভাবে নিবন্ধন করেছেন মাত্র ১৬৬ জন হজযাত্রী।

তারা বলছেন, এবার হজের খরচ বেশি হওয়ায় শুরু থেকেই নিবন্ধনে ভাটা লক্ষ্য করছি। আমরা তো কাউকে ডেকে এনে নিবন্ধন করাতে পারি না। গত বৃহস্পতিবার প্রায় ৭ হাজারের বেশি নিবন্ধন করেছিল। আশা করছি আগামী সোমবার (২৭ মার্চ) শেষ দিনে নির্ধারিত কোটা পূরণ হয়ে যাবে।

সরকারি ব্যবস্থাপনায় বর্তমান হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম