বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

গোলাপের ৯ বাড়ি : আদালতের নির্দেশনা মেনে অনুসন্ধান করবে দুদক


DhakaReport24.com || 2023-02-27 16:06:45
গোলাপের ৯ বাড়ি : আদালতের নির্দেশনা মেনে অনুসন্ধান করবে দুদক

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রে ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধান করবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক।

সোমবার (২৭ ফেব্রুযারি) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন। 

দুদক কমিশনার বলেন,আমরা আদালতের নির্দেশনা অবশ্যই মানবো। আদালতের আদেশ মানতে আমরা বাধ্য।  সংবিধান অনুসারে যে কেউ আদালতের নির্দেশনা মানা বাধ্যতামূলক। আদালতে যে আদেশই দিক সেটা প্রতিপালন করার আপ্রাণ চেষ্টা করবো। আমরা আদেশ এখনো পাইনি। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হয়, আমরা চেষ্টা করবো। যদি সময়ের মধ্যে না পারি, তাহলে আদালতে কাছ থেকে সময় চেয়ে নেব।

এর আগে সকালে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চের দেওয়া আদেশে মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে ৯টি বাড়ি কেনার বিষয়ে অনুসন্ধান করতে দুদককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম