রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

আনিসুল হক সড়ক নিয়ে জাস্ট ‘টম অ্যান্ড জেরি’ খেলা হচ্ছে: আতিক


DhakaReport24.com || 2023-02-22 13:49:00
আনিসুল হক সড়ক নিয়ে জাস্ট ‘টম অ্যান্ড জেরি’ খেলা হচ্ছে: আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, মেয়র আনিসুল হক সড়কে অভিযানে এসে আমরা দেখলাম রেললাইনের পরপরই লেগুনার স্টেশন করা হয়েছে। আমি আসার কারণে ট্রাকগুলো রাস্তা ওপর থেকে সরিয়ে ফেলেছে। যদিও অনেকে রাস্তাপর ওপর ট্রাক রেখে দিব্বি চলে গেছে। আমি সত্যি কথা বলতে হয়, এ সড়কটি নিয়ে ‘টম অ্যান্ড জেরি’ খেলা হচ্ছে। জাস্ট ‘টম অ্যান্ড জেরি’। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সড়ক পরিদর্শক শেষে সাংবাদিকদের মেয়র এসব কথা বলেন। 

যদিও এর আগে অভিযানের ঘোষণা দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় কোনো প্রকার অভিযান চালাতে দেখা যায়নি। 

মেয়র বলেন, আমি আসছি তো ট্রাকগুলো চলে যাচ্ছে, পুলিশ আসছে চলে যাচ্ছে। পরবর্তীতে আবারও এসে রাস্তা দখল করছে। আবার চলে আসছে। এটা বাস্তব সত্য চিত্র। আমি এখন আলাদা একটা লেন করেছি, যে লাইনটি শুধু রিকশার জন্য। আগে আমরা দেখতাম সড়কের ওপরে রাখা ট্রাকগুলো উত্তর-দক্ষিণে রাখা হতো। ফলে ট্রাকের পেছনটা ফুটপাত দখল করে রাখত। এখন আমরা যে পদ্ধতি করেছি ফুটপাতে ট্রাক রাখতে পারবে না। ফুটপাত দিয়ে জনগণ হাঁটতে পারবে। জনগণ যেন নিরাপদে হাঁটতে পারে তার জন্য আমরা এই পদ্ধতি নিয়েছি। সড়কটির জন্য নির্ধারণ করা লেন আরও টেকসই করার জন্য আমরা দেখছি। 

লোক দেখানো অভিযান প্রসঙ্গে জানতে চাইলে মেয়র বলেন, আমি আসছি ট্রাক সরে গেছে। তার মানে যারা ট্রাক রাখছে তারাও বুঝতে পারছে এটা অবৈধ। রাস্তার মধ্যে কোনো কিছু রাখা অবৈধ। সড়কের স্বার্থে এখানে যারা বাস মালিকরা রয়েছেন আমাদের কাউন্সিলর রয়েছেন। আমাদের পুলিশ সমন্বয়ে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দিতে চাচ্ছি। এখানে মালিক সমিতির প্রতিনিধি থাকবে, ট্রাক শ্রমিক প্রতিনিধি থাকবে, পুলিশ থাকবে কাউন্সিলর থাকবে। আরেকজন প্রতিনিধি থাকবে। 

মেয়র বলেন, এখানে আমরা প্রায়ই অভিযান চালাই। কিন্তু তার দুদিন পরই দখল হয়ে যায়। ট্রাকের মালিকরা বলছেন, জায়গা দিই না কেন? আমি বলেছি, আমি যেটা চাই, আগে সেটা করবেন। আমি চাই জনগণের যেন কোনো ভোগান্তি না থাকে। এর জন্য রাস্তার দুই পাশে কোনো ধরনের ট্রাক দাঁড়িয়ে থাকতে পারবে না। 

আতিকুল ইসলাম বলেন, জনপ্রতিনিধি যদি কোনো চাঁদাবাজি করে তাহলে এর থেকে দুঃখজনক আর কিছু নেই। তারা যদি করে থাকে এটার প্রমাণ আপনারা দিতে হবে। আপনি বলবেন, আরেকজন বলবে পুলিশ চাঁদা খায় আরেকজন বলবে মেয়র চাঁদা খান, সবাই চাঁদা খায়, এই রকম বললে হবে না, প্রমাণ দিতে হবে। 

মেয়র বলেন, আমরা চাই রাস্তাটা সবসময় পরিষ্কার রাখতে হবে। এরজন্য যা যা দরকার আমাদের সব করতে হবে। আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের একটা সল্যুশন করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউল্লাহ শফিসহ আরও অনেকেই। 

উল্লেখ্য, উত্তর সিটি করপোরেশন ২০১৮ সালের আনিসুল হকের নামে সেই সড়কের নামকরণ করলেও দখলমুক্ত রাখতে পারেননি সড়কটি। সড়কের ওপর আবারও পাকিং করা হচ্ছে ট্রাক-কাভার্ড ভ্যান। এতে যানজটে ভোগান্তিতে পড়ছেন মানুষ। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম