বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : জাতীয়

রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিল বাঙালি: প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2023-02-21 17:24:15
রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিল বাঙালি: প্রধানমন্ত্রী

বাঙালি জাতি রক্ত দিয়ে ভাষার অধিকার আদায় করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

বাংলা ভাষার জন্য পাকিস্তানিরা একের পর এক অত্যাচার করেছে মন্তব্য করে সরকারপ্রধান বলেন, বাঙালিকে ধ্বংস করার জন্য ভাষার ওপর আঘাত হানা হয়েছিল। এই দিনে বাঙালি রক্ত দিয়ে রক্তের অক্ষরের অধিকার আদায় করেছিল।

শেখ হাসিনা বলেন, ৪৮ এর ’১১ মার্চ মায়ের ভাষার অধিকার রক্ষার দাবিতে যে আন্দোলনের শুরু তারই চূড়ান্ত পরিণতি বায়ান্নের ২১শে ফেব্রুয়ারি। অনুষ্ঠানে বিপন্ন ভাষা সংরক্ষণের আহ্বান জানান শেখ হাসিনা।

বক্তব্যের আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমানসহ তিন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ তুলে দেন শেখ হাসিনা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম