বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

আপনি পড়ছেন : জাতীয়

মেয়েকে ধর্ষণ করে ৯৯৯ এ ফোন বাবার


DhakaReport24.com || 2023-02-20 17:23:15
মেয়েকে ধর্ষণ করে ৯৯৯ এ ফোন বাবার

নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুর রহমান খাঁ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তার আসামি ৯৯৯ এ ফোন করে নিজেই ধর্ষণের কথা পুলিশকে জানিয়েছে। পরে ভুক্তভোগীর নানীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই মেয়ের বয়স ১৩ বছর। তার মা সৌদি আরব থাকেন। বাবা এবং তার ছোট ভাইসহ মিরপুর থানার পাইকপাড়া এলাকায় থাকেন। গত জানুয়ারি মাসের ২৭ এবং ২৮ তারিখ ওই বাসায় বাবা গভীর রাতে ২ বার ধর্ষণ করেন তার মেয়েকে।

তিনি বলেন, ঘটনা জানাজানি হলে রহমান খাঁ ৯৯৯ এ ফোন করে ফরিদপুর বোয়ালমারী থানায় আত্মসমর্পণ করেন। বোয়ালমারী থানা থেকে তাকে আজ মিরপুর থানায় পাঠানো হলে ভুক্তভোগীর নানী অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়।আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম